,

নাসিরনগর গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত  বেলায়েত সভাপতি টিটু সাধারণ সম্পাদক

news-image
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার  বিকেলে স্থানীয় চৈয়ারকুড়ি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়।গোকর্ণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীরের  সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের  সংসদ সদস্য ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ ।
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতের  সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাহার উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, সদস‍্য বিদ‍্যুৎ কান্তি দেব।  সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে  আগামী ৩ বছরের জন্য আমিনুল ইসলাম বেলায়েতকে সভাপতি ও মহিদুজ্জামান টিটুকে সাধারণ সম্পাদক করে গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগ কমিটি ঘোষনা করা হয়েছে । এর আগে ৯টি ওর্য়াড কমিটি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য