,

ভেটকি-ইলিশ নয় এবার বানিয়ে ফেলুন মুরগির পাতুরি

news-image

নিউজ ডেস্ক : পাতুরি চিরকালই বাঙালির বড় প্রিয়। তা ভেটকির হোক কিংবা ইলিশের। কিন্তু চিরচেনা পাতুরির পদে মাছ বা ছানাকে সরিয়ে যদি ঢুকে পড়ে মাংস, তা হলে কেমন হয়?

বাড়িতে চিকেন হলেই নয় কষা আর নয়তো ঝোল। খুব বেশি হলে সময়-সুযোগ দুই-ই মিললে নতুন কোনও রেসিপি নিয়ে ভাবনাচিন্তা চলে। তবে এ বার আর সময়ের তোয়াক্কা করার দরকার নেই। সহজলভ্য আর অল্প কয়েকটা উপকরণ দিয়ে খুব কম সময়ে বাড়িতেই বানিয়ে ফেলা যায় ভিন্ন স্বাদের চিকেনের এই রেসিপি।

সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন মুরগি পাতুরি। রইল প্রণালী।

উপকরণ

চিকেন কিমা: ৫০০ গ্রাম

কুমড়ো পাতা: ৪টি

গন্ধরাজ লেবুর পাতা: ৪টি

গন্ধরাজ লেবুর রস: ৪-৫ টেবিল চামচ

কাঁচামরিচ বাটা: ৪ টেবিল চামচ

পোস্ত বাটা: ৩ টেবিল চামচ

রসুন বাটা: ২ টেবিল চামচ

নারকেল বাটা: ৪ টেবিল চামচ

লবন ও গোলমরিচ গুঁড়া: স্বাদ মতো

সাদা তেল: ৩ টেবিল চামচ

প্রণালী

চিকেনগুলি ভাল করে ধুয়ে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিন। খুব বেশি মিহি পেস্ট বানানোর প্রয়োজন নেই। এ বার একটি পাত্রে সেই চিকেন পেস্ট নিয়ে তাতে এক এক করে সব উপকরণ মিশিয়ে নিন। এ বার গরম পানিতে সামান্য লবন দিয়ে কুমড়ো পাতাগুলি অল্প ভাপিয়ে নিন। মাংসের খানিকটা মিশ্রণ সেই পাতার মধ্যে রেখে তার উপর একটি গন্ধরাজ লেবুর পাতা রেখে কুমড়ো পাতাটি ভাল করে মুড়ে দিন। এ বার ফ্রাইংপ্যানে সামান্য তেল দিয়ে ভাল করে এ পিঠ-ও পিঠ করে সেঁকে নিন। গ্যাস থেকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ চিকেন পাতুরি।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর