,

এমপিওভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ছাড়

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতার টাকা ছাড় দেয়া হয়েছে। বুধবার (১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ও ভাতার সরকারি অংশ বাবদ ৭৫০ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ৫০০ টাকার নিম্নোক্ত ব্যাংকওয়ারী বিভাজনসহ নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।

স্কুল ও কলেজ মিলিয়ে এর মধ্যে রয়েছে অগ্রণী ব্যাংকের ঢাকা বিভাগে ১৫৪ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৩৬৬ টাকা, জনতা ব্যাংকের চট্টগ্রাম ও সিলেট বিভাগে ১২০ কোটি ৩২ লাখ ৩৫ হাজার ৮৩৮ টাকা, রুপালী ব্যাংকের খুলনা ও বরিশাল বিভাগে ১২৭ কোটি ৯০ লাখ ৫৬ হাজার ৮০৫ টাকা এবং সোনালী ব্যাংকের রাজশাহী ও অন্যান্য বিভাগে ৩৪৭ কোটি ৭৬ লাখ ৬ হাজার ৭৬ টাকা।

শিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বর্ণিত বিভাজন অনুযায়ী চারটি ব্যাংকের বিপরীতে মঞ্জুরীকৃত টাকার চেক ইস্যু করবেন। সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ ওই অর্থ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ পরিশোধ করবেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড