,

আরও ১৫ আইসিইউ পেলো বক্ষব্যাধি হাসপাতাল

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন ১৫টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেড উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর ১১টা ৪০মিনিটে রাজধানীর মহাখালীতে অবস্থিত হাসপাতালটিতে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি প্রতিষ্ঠানটির অ্যাজমা সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন আইসিইউ হাসপাতালে রোগীদের সেবায় নতুন দিক উন্মোচন করেছে। এর মাধ্যমে রোগীরা হাসপাতালটি থেকে আরও উন্নত সেবা পাবেন।

নতুন ১৫টি আইসিইউ বেডসহ হাসপাতালটিতে মোট আইসিইউ সংখ্যা হলো ২৫টি। এর আগে এক নম্বর রুমে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিল ১০টি। দুই নম্বর আইসিইউ রুমে নতুন করে সংযোজন হয়েছে ১০টি ও হাসপাতালটির অ্যাজমা ভবনের পাঁচ তলায় সংযোজন হয়েছে আরও পাঁচটি আইসিইউ বেড।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. খুরশিদ আলম।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য