,

বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনু সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলেও মন্তব্য করেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতু ভবনে এক ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জনগণের কাছে যাওয়ার জন্য কোনো ইস্যু খুঁজে না পেয়ে তারা এখন সময়ক্ষেপণের জন্য নিজ বলয়ে সংলাপ করছে। বিএনপির নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে। কিন্তু জনগণ পর্বতের মুষিক প্রসব ছাড়া আর কিছুই দেখেনি।’

বিএনপি দিন-রাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার এবং বিষেদগার করে চলেছে বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘এখন তারা বলছেন আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়। ’ এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বাক-সংযমী হওয়ার আহ্বান জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা সবসময় রাজনৈতিক ভাষায় কথা বলি, আমাদের ভাষায় কোনো প্রকার আপত্তিকর বক্তব্য আসে না, এমন শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়নি। অন্যদিকে, বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে।’

বিএনপি নেতারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা স্লোগান দেয়, ৭৫’এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এর চেয়ে অশ্রাব্য ভাষা আর কী হতে পারে!’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়,- এটা কি কখনো মেনে নেওয়া যায়? এর চেয়ে আর নোংরা ভাষা কি হতে পারে?’, বলেন ওবায়দুল কাদের।

বিএনপি নেতাদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন।’ তিনি আরও বলেন, জনগণ মনে করে – আগুন সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি, তাদের ভাষা-মাধুর্যের চেয়ে ভাষা চাতুরতাই বেশি প্রিয় হবে- এটাই স্বাভাবিক।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড