,

গাজীপুরে ট্রেনের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

news-image

গাজীপুর প্রতিনিধি : কিস্তির টাকা তুলে ফেরার পথে গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় আকলিমা খাতুন নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। নিহত আকলিমা খাতুন সিরাজগঞ্জের শাহাজাদপুরের ভায়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, আকলিমা নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় ‘সেবা’ নামে একটি বেসরকারি সংস্থার মাঠকর্মী ছিলেন। গতকাল বুধবার কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা তুলে ঘোড়াশাল অফিসে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে রেলপথ পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে রেললাইনের পাশে পড়ে যান। তখন স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লুবনা খানম জানান, আকলিমার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য