শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয়ে নাম লেখিয়ে অন্যের পেটে লাথি মারছেন কেন? রূপঙ্করকে একহাত স্বস্তিকার

news-image

বিনোদন ডেস্ক : কলকাতায় কেকে’র অনুষ্ঠান নিয়ে ফেসবুক লাইভে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন রূপঙ্কর বাগচী। প্রখ্যাত সংগীতশিল্পীর হঠাৎ মৃত্যুতে সেই বিতর্ক এখন অন্য দিকে মোড় নেয়। নেটিজেন থেকে শুরু করে সিনেমা-সংস্কৃতি জগত অনেকেরই আক্রমণে মুখে পড়েছেন বাঙালি এই সংগীতশিল্পী। এবার সে তালিকায় যোগ হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

গতকাল বুধবার প্রথম তিনি মুখ খোলেন কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র আকস্মিক মৃত্যু নিয়ে। জানান, প্রতিবাদ এখনো ফেসবুকে আটকে থাকলে শিল্পের নামে গুণ্ডামি চলতেই থাকবে! তারপরেই তিনি সরব রূপঙ্কর বাগচীর বিরুদ্ধে।

এই বিতর্কেই নতুন সংযোজন স্বস্তিকা। তার পাল্টা প্রশ্ন, অভিনেতারা মঞ্চে গান গেয়ে দর্শকদের বিনোদনের চেষ্টা করলে দোষ! অন্য পেশার মানুষ পর্দায় মুখ দেখালে কোনো সমস্যা নেই? তিনি মেনে নিয়েছেন, সব অভিনেতা-অভিনেত্রীই গাইতে বা নাচতে পারেন না। কিন্তু তারা তো মঞ্চে ম্যাজিক দেখাতে পারেন না। তাই বিনোদন হিসেবে এগুলোই বেছে নেন। কিন্তু একজন চিকিৎসক, অধ্যাপক, চাকরিজীবী বা অন্য পেশার মানুষ নিজস্ব কাজ থাকা সত্ত্বেও কত সহজে অভিনয়ে আসেন। একজন অভিনেতা কিন্তু চাইলেও অভিনয়ের বাইরে আর কিছুই করতে পারেন না। বিষয়টি কেউ বিবেচনা করেন না।

এরপরেই তিনি আঙুল তোলেন রূপঙ্করের দিকে। তার বক্তব্য, ‘আপনি তো খুব ভালো গান। ওটাই আপনার পেশা। তা হলে কেন অভিনয়ের খাতায় নাম লেখালেন?’

অভিনেত্রীর অভিযোগ, রূপঙ্কর না এলে কোনো ভালো অভিনেতা সুযোগ পেতেন। নিজেকে প্রমাণ করতে পারতেন। রূপঙ্করও তো একাধিক পেশায় নাম লিখিয়ে অন্যের পেটে লাথি মারছেন!

যুক্তিও দিয়েছেন, ‘রূপঙ্করের গান শোনার জন্য টিকিট বিক্রি হতে পারে। কিন্তু তার অভিনয় দেখার জন্য কি কেউ চ্যানেল সাবস্ক্রাইব করবেন?’তোপ দেগেছেন পরিচালক, প্রযোজকদের দিকেও। কেন তারা অভিনেতাদের সুযোগ না দিয়ে একজন গায়ককে সুযোগ দিচ্ছেন?

রূপঙ্করের গান শোনা প্রসঙ্গে কটাক্ষ করতেও ছাড়েননি স্বস্তিকা। তিনি বলেন, ‘এই ঘটনার পর থেকে কী করব জানি না। আমাদের তো সবার স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি! দুদিন চেঁচাই। তার পর সবাই সব ভুলে যাই।’

অভিনেত্রীর দাবি, এতদিন ওর খুব খারাপ অভিনয় নিয়ে কেউ তো ‘খিল্লি’ করেননি! এবার থেকে স্বস্তিকা সেই কাজটিই করবেন।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া