,

রাজধানীতে অতিরিক্ত আইজিপির বাসায় মিললো গৃহকর্মীর ঝুলন্ত লাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনা এলাকায় এক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) বাসা থেকে মৌসুমি আক্তার (১৪) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল বুধবার বিকেলে অতিরিক্ত আইজিপি আবু হাসান মোহাম্মদ তারিকের রমনা অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য গৃহকর্মীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আবু হাসান রাজশাহীর সারদায় পুলিশ ট্রেনিং কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত। আর মৌসুমি আক্তারের বাড়ি টাঙ্গাইলে।

পুলিশ জানায়, বুধবার বিকেল ৫টার দিকে অতিরিক্ত আইজিপি আবু হাসান মোহাম্মাদ তারিকের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য বাসায় যান। এ সময় বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় ওই পুলিশ সদস্য বিষয়টি পার্শ্ববর্তী রমনা থানায় জানান। পরে পুলিশ এসে দরজা ভেঙে বারান্দা থেকে গৃহকর্মী মৌসুমি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ওই সময় বাসায় কেউ ছিল না।

রাতে রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা হবে। মামলার পর বিস্তারিত বলা যাবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য