,

‘ওয়েব ফিল্মে’ দীঘি

news-image

বিনোদন প্রতিবেদন : ২০২১ সালের ১২ মার্চ নায়িকা হিসেবে দীঘির অভিষেক হয়েছিল দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নাই’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে।

সেদিনই প্রেক্ষাগৃহে দর্শক মুক্তিপ্রাপ্ত এই সিনেমাতে ছোট্টবেলার দীঘিকে নায়িকা হিসেবে প্রথম দেখেন।

২০২১-এর মার্চে দীঘি প্রথমবার কোনো ওয়েব ফিল্মে কাজ করেন। সুমন ধরের পরিচালনায় দীঘি ‘শেষ চিঠি’ নামের ওই ওয়েব ফিল্মে কাজ করেন। এক বছরেরও বেশি সময় পর অবশেষে ২ জুন একটি প্লাটফরমে দীঘি অভিনীত প্রথম ওয়েব ফিল্ম রিলিজ হতে যাচ্ছে। এতে দীঘি অভিনয় করেছেন তুলি চরিত্রে।

দীঘি বলেন, বাস্তবের তুলি অর্থাৎ আমি দীঘি এই মুহূর্তে শেষ চিঠি’র তুলিকে নিয়ে খুব টেনশনে আছি। আর শেষ চিঠি’র তুলি কী করেন, তা জানতে হলে শেষ চিঠি’টা একটু কষ্ট করে আগ্রহ নিয়ে দর্শকের প্রতি বিশেষ অনুরোধ রইল। তবে এরইমধ্যে ট্রেলার প্রকাশ হবার পর অনেকের অনুপ্রেরণা পেয়েছি, ভালোবাসা পেয়েছি। এটা আমাকে উৎসাহিত করলেও কিছুটা ভয়তো কাজ করছেই। জানিনা তুলি চরিত্রটি দর্শকের কতোটুকু ভালোলাগবে।’

‘শেষ চিঠি’তে দীঘির বিপরীতে শ্যামল চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তার সঙ্গে অভিনয় করেও দীঘি’র ভীষণ ভালোলেগেছে বলে জানান। এদিকে দীঘি অভিনীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিক রয়েছে মুক্তির অপেক্ষায়। এতে তিনি ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন।

এছাড়া দীঘি অভিনীত ‘ঝিনুক মালা’খ্যাত পরিচালক আব্দুস সামাদ খোকন পরিচালিত ‘শ্রাবণ জোছনা’ সিনেমাটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। দীঘি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এতেও তিনি ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করেছেন।

দীঘি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিকে ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমার মতো অতি সাধারণ একজন শিল্পী এত বড় একজন মানুষের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি এবং সবার সহযোগিতায় বিশেষ বায়োপিকের নির্মাতা শ্রদ্ধেয় শ্যাম বানেগালের সহযোগিতা পেয়েছি- এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।

সবমিলিয়ে আমি আমার অবস্থান থেকে চেষ্টা করেছি সিনেমাটিতে আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা নির্ভর করছে দর্শকের ওপর। তবে সামনের সময়টা আমার আরো চ্যালেঞ্জের। আরো ভালো ভালো গল্পে কাজ করতে চাই আমি, বহুমাত্রিক চরিত্রকে ঘিরে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চাই।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না