,

কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিখ্যাত গায়ক কেকে

news-image

বিনোদন ডেস্ক : মারা গেছেন বলিউডের ৫৪ বছর বয়সী বিখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে)। কলকাতায় গুরুদাস মহাবিদ্যালয়ের নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষ হওয়ার কিছু সময় পর মৃত্যুবরণ করেন

জানা গেছে, মঙ্গলবার রাতে নজরুল মঞ্চের অনুষ্ঠান শেষে হোটেলে ফিরেছিলেন তিনি। সেখানে অনেকেই তার সঙ্গে ছবি তুলতে চাইলেও কেকে ছবি তুলতে চাননি। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখান থেকে কলকাতার সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই শিল্পীর হঠাৎ মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে কেকের। মৃত্যুর কারণ জানতে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

কেকে বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালামসহ বেশ কয়েকটি ভাষায় গান গেয়েছেন। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে জারা সা, দিল ইবাদত, কেয়া মুঝে পেয়ার হে, তুহি মেরি সাব হে, বিতে লামহে, আখোমে তেরি আজাবসি ইত্যাদি।

এই শিল্পির মৃত্যুর খবরটি সর্ব প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান অমিত কুমারের স্ত্রী রিমা গাঙ্গুলি। এরপরই সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে আসে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মনে। সুরের শহর কলকাতা হয়ে রইল কে কের শেষ স্মৃতির স্বাক্ষী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য