,

নীলফামারীতে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

news-image

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত ব্যক্তির নাম আফিল উদ্দিন (৪৫)। মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আফিল উদ্দিন কিশোরগঞ্জের মাগুড়া ইউনিয়নের সিদ্ধাপাড়া গ্রামের মৃত বাহাদুর মিয়ার ছেলে। মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশের কঞ্চির কোটা দিয়ে মঙ্গলবার বিকালে আফিল তার বাড়ির গাছের আম পাড়ছিলেন। এ সময় কোটার মাথা হেলে বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি গুরুতর আহত হন।

পরিবারের লোকজন তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য