,

চাল বোঝাই ট্রাকে দেড় কেজি হেরোইন, আটক ২

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট এলাকায় চাল বোঝাই ট্রাক থেকে দেড় কেজি হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। সোমবার র‌্যাব-২ এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে। আটক ব্যক্তিরা হলেন- মো. মাউল আলী (৩২), মো. আব্দুল হাকিম (৪০)।

মঙ্গলবার র‌্যাব-২ সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্তবর্তী জেলা থেকে একটি চাল বোঝাই ট্রাকে করে মাদকের একটি বড় চালান রাজধানী ঢাকায় হস্তান্তরের জন্য আসছে। এমন সংবাদের সত্যতা যাচাইয়ে র‌্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর নিউমার্কেট থানাধীন নীলক্ষেত মোড়ে চেকপোষ্ট বসায়। সন্দেহভাজন একটি চাল বোঝাই ট্রাক তল্লাশীর সময় ট্রাকে থাকা মাউল আলী ও আব্দুল হাকিমকে মাদকসহ আটক করে র‌্যাব-২। একইসাথে ট্রাকটিও জব্দ করা হয়।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক বলেন, আটক আসামিদের মাদক চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে গাড়িতে হেরোইন (মাদক) আছে বলে স্বীকার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী তল্লাশী করে ট্রাকের কেবিনে বসার সিটের নিচে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ১ কেজি ৪২০ গ্রাম হেরোইন উদ্ধার করে র‍্যাব-২। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক, দুইটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য