,

কঠিন শর্তে বিদেশ যাবার অনুমতি পেলেন জ্যাকলিন

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের দেশের বাইরে পা রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি আদালত। এ কথা সবারই জানা। একটি পুরস্কার অনুষ্ঠান উপলক্ষে তার আবু ধাবি যাওয়ার প্রয়োজন, যারজন্য তিনি আদালতের কাছে অনুমতি প্রার্থনা করেছিলেন কিছুদিন আগে।

শনিবার আদালতের তরফেই তাকে বিশেষ ছাড়পত্র দেওয়া হল। তবে সঙ্গে জুড়ে দেওয়া হলো শর্ত।

আদালত জানিয়েছে, ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত আবু ধাবি, সংযুক্ত আরব আমিরশাহী ভ্রমণের অনুমতি পাবেন জ্যাকলিন। এই সময়সীমার মধ্যে তার বিরুদ্ধে লুক আউট সার্কুলার বা এলওসি স্থগিত থাকবে। তবে দেশে ফেরার নিশ্চয়তা বাবদ অভিনেত্রীকে ৫০ লক্ষ টাকা জমা রাখতে হবে।

শুধু তাই নয়, তিনি আরবের কোথায় কোথায় যাচ্ছেন, কোথায় থাকছেন, সেই সম্পর্কিত বিশদ তথ্যপ্রমাণ দিয়ে যেতে হবে তাকে। আর শর্ত ভঙ্গ করে না ফিরলে জ্যাকলিনের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে, ২০০ কোটি টাকা প্রতারণার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গত মাসেই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে তলব করেছিল ইডি। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ঘনিষ্ঠ হিসেবে জ্যাকলিনের নাম জড়িয়েছে।

জানা গিয়েছে, সুকেশ জ্যাকলিনকে বিভিন্ন সময় সেই অবৈধ অর্থ ভাঙিয়ে উপহার দিয়েছেন। সেই ঘটনায় মামলা দায়ের হতে জ্যাকলিনের বিরুদ্ধেও বিশদে তদন্ত চলছে। সেই পরিস্থিতিতে লুকআউট সার্কুলার (এলওসি) জারি করেছিল ইডি। তাতে বলা হয়েছে, তদন্ত চলাকালীন জ্যাকলিন বিদেশ ভ্রমণ করতে পারবেন না।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য