,

ত্বকের যত্নে ব্যবহার করুন খাঁটি ঘি

news-image

রান্নার স্বাদ বাড়ায় ঘি। তবে এটি শুধু রান্নায় নয় ,ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্যও ব্যবহার করা হয়। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে বেশ ভালো কাজ করে ঘি। ঘরোয়া কিছু উপায়ে ঘি ব্যবহার করে আপনি পেতে পারেন এক প্রাণবন্ত উজ্জ্বল ত্বক।

আসুন পদ্ধতি গুলো জেনে নেই-  আঙুলে কয়েক ফোঁটা ঘি নিয়ে আলতো করে চোখের নিচে প্রতিদিন রাতে মালিশ করে ঘুমিয়ে পরুন। সকালে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে এটি আপনার চোখের নিচের কালো দাগ দূর করবে। এছাড়া সামান্য একটু ঘি নিয়ে ঠোঁটে মেখে সারারাত রেখে দিতে পারেন এতে করে ঠোঁট ফাটা রোধ হবে। ঠোঁট থাকবে কোমল ও মলীন।

 ত্বকে রোদে পোড়াভাব দূর করতে ঘি বেশ কার্যকরী। কাঁচা দুধ, মসুর ডালের সঙ্গে ঘি মিশিয়ে তৈরি করুন ফেস প্যাক। এই প্যাক ব্যবহার করে ২০ মিনিট অপেক্ষার পর ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক রোদের পোড়াভাব দূর করার পাশাপাশি ত্বককে ব্রাইট করবে।

 ত্বকের মৃত কোষ, তৈলাক্ত ভাব ও ব্রণ দূর করতে সাহায্য করে ঘি। এর জন্য ব্যবহার করতে পারেন ঘি এর ফেস প্যাক। ঘি এর ফেস প্যাক তৈরির জন্য ২ চামচ ঘি, পরিমাণমত বেসন ও সামান্য একটু দুধ মিশিয়ে নিন। মুখে গলায় এমনকি হাতেও ব্যবহার করতে পারেন এই ফেস প্যাক। ভালো উপকার পেতে সপ্তাহে অন্তত ২-৩ বার ব্যবহার করার চেষ্টা করুন।

 ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে থাকে ঘি। এর জন্য সপ্তাহে একবার ঘি এর সাথে মধু মিশিয়ে সারামুখে মেখে ২৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ভালো একটি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকে বলিরেখা অনেকটা কমে আসবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর