,

গরমে মেকআপ ঠিক রাখুন এই কয়টি উপায় মেনেই

news-image

লাইফস্টাইল ডেস্ক : গরমে মেকআপ ঠিক রাখা বেশ কষ্টকর। এ সময় ওয়াটারপ্রুফ মেকআপ প্রসাধনী ব্যবহার না করলে মেকআপ খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাই গরমে খুব কম প্রসাধনীতে সাজ সম্পন্ন করা উচিত।

তবে অল্প মেকআপে নিজেকে আরও সুন্দর লাগাতে কী করবেন আর কী করবেন না তা জানা নেই অনেকরই। চলুন তবে জেনে নেয়া যাক গরমে কম মেকআপে ঝলমলে ত্বক পাওয়ার কৌশল-

> ফাউন্ডেশনের সঙ্গে কয়েক ফোঁটা ক্যামেলিয়া অয়েল ব্যবহার করুন। মেকআপ করার সময় সেটি বেস হিসেবে ব্যবহার করুন। এছাড়া শিমারি গোল্ড বা সিলভার শেডের আইশেডোর সঙ্গে আপনি ফেস অয়েল মিশিয়ে নিতে পারেন। এতে কম মেকআপেই ত্বক ঝলমল করবে।

> চোখ উজ্জ্বল দেখানোর জন্য ব্যবহার করুন হাইলাইটার। হাতে সময় কম কিন্তু আপনি পলিশড লুক চাচ্ছেন এক্ষেত্রে ব্যবহার করুন হাইলাইটার। ক্রিমি হাইলাইটার ব্যবহার করে তারপর কনসিলার লাগিয়ে সিম্পল চোখের সাজ করে নিতে পারেন।

> আইল্যাশ কার্ল করতে প্রায় ৩-৪ মিনিট সময় লেগে যায়। তবে বেশিরভাগ মানুষই তা সঠিকভাবে করতে পারে না। ল্যাশ কার্লার দিয়ে আপনার আইল্যাশ কার্ল করে নিন।

এরপর মাশকারা লাগিয়ে নিতে হবে। আপনি যদি ন্যাচারাল লুক চান, তাহলে মাশকারার বিষয়টি এড়িয়ে যাবেন না। তবে কম পরিমাণে ব্যবহার করুন।

> ঠোঁট পাতলা হলে পেনসিল দিয়ে এঁকে নিন। তারপর হালকা রঙের লিপস্টিক ব্যবহার করুন। গরমে ম্যাট লিপস্টিক ব্যবহার করলে ঘামও কম হবে আবার ছড়িয়েও পড়বে না।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর