,

মঙ্গলবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : আগামীকাল মঙ্গলবার (৩১ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা শেখ সায়েরা খাতুনের ৪৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে টুঙ্গিপাড়া আসবেন প্রধানমন্ত্রী। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন শেষে তার আত্মার শান্তি কামনাসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করবেন।

পরে বাদ যোহর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যোগ দেবেন তিনি। বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদী শেখ সায়েরা খাতুন ১৯৭৫ সালের ৩১ আগষ্ট ইন্তেকাল করেন।

এটি প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক সফর বলেও জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় সকল প্রস্তুতি শেষ হবার পাশাপশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, আগামী ৩১ মে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন। তার আগমনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তু‌তি সম্পন্ন হয়েছে।

তিনি আরেও বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে এবং নিরাপত্তার সকল কাজও শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর নির্বিঘ্নে শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তি‌নি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য