,

‘কোনো ভয়-ভীতি বিএনপিকে দমন করতে পারবে না’

news-image

অনলাইন প্রতিবেদক : জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গণতন্ত্র ফিরিয়ে আনতে মানুষ সংগ্রামে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করা হয়।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো ভয়-ভীতি বিএনপিকে দমন করতে পারবে না। বাংলাদেশের মানুষকে দমাতে পারবে না।

জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের পার্লামেন্ট গঠন করতে সক্ষম হবেন বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

আওয়ামী লীগের অভিযোগ, পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে- এ নিয়ে বক্তব্য কী জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আজকাল তারা এসব কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। জনগণের দৃষ্টি অন্য দিকে নিতে চায়। মূল বিষয়টা হচ্ছে- গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষ সংগ্রামে নেমেছে। এরই মধ্যে রাজপথে ঝরেছে রক্ত। এর মধ্য দিয়ে দেশ গণতন্ত্র ফিরে পাবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড