,

পাঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসওয়ালাকে গুলি করে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : কংগ্রেস নেতা ও পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালাকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন সিধুর দুই বন্ধু। ভিআইপি হিসেবে মুসওয়ালাসহ ৪২৪ জনকে দেওয়া সরকারি নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়ার একদিন পর গতকাল রোববার এ ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভিআইপি সংস্কৃতি বন্ধের পদক্ষেপ হিসেবে পাঞ্জাব সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বিভিন্ন ব্যক্তির সরকারি নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করেছেন।

সিধু ও তার দুই বন্ধু একটি জিপে করে পাঞ্জাবের মনসা জেলার জওহর কে গ্রামে যাওয়ার সময় তাদের ওপর হামলা হয়। হামলাকারীরা সিধুর গাড়ি লক্ষ্য করে অনেকগুলো গুলি চালায়। পরে তাকে গাড়ির ভেতরে সিটে পড়ে থাকতে দেখা যায়। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, তারা ধারণা করছে গ্যাংয়ের মধ্যে বিরোধের জেরে এ হামলা হয়েছে। কানাডাভিত্তিক এক গ্যাংস্টার হামলার দায় স্বীকার করেছে।

পাঞ্জাব পুলিশের মহাপরিচালক ভি কে ভাওরা বলেন, লরেন্স বিষ্ণোই গ্যাং এই খুনের সঙ্গে জড়িত। এই গ্যাংয়ের সদস্য লাকি কানাডা থেকে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

শুভদীপ সিং সিধুর স্টেজ নাম সিধু মুসওয়ালা। ২৮ বছর বয়সী এই গায়ক ও রাজনীতিক মনসা জেলার মুসওয়ালা গ্রামের বাসিন্দা। গত কয়েক বছরে বেশ কয়েকটি সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি।

সিধু তার গানে বন্দুক সংস্কৃতির পক্ষে প্রচারের জন্য বিভিন্ন মহল থেকে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। ‘সঞ্জু’ গানের মাধ্যমে সহিংসতা প্রচারের অভিযোগে মামলাও হয়েছিল। লকডাউন চলাকালে ফায়ারিং রেঞ্জে একে-৪৭ রাইফেল থেকে গুলি চালানোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়।

গত বছরের ডিসেম্বরে কংগ্রেসে যোগ দেন সিধু। ২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে সিধু কংগ্রেসের টিকিটে মনসা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে আম আদমি পার্টির ডা. বিজয় সিংলার কাছে পরাজিত হন।

সিধু নিহতের ঘটনায় শোক জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইটে বলেছেন, প্রতিশ্রুতিশীল কংগ্রেস নেতা এবং প্রতিভাবান শিল্পী সিধু মুসওয়ালা নিহতের ঘটনায় গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। বিশ্বজুড়ে তার প্রিয়জন এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য