,

ব্যবহারকারীদের তথ্য বিক্রি, টুইটারকে ১৫ কোটি ডলার জরিমানা

news-image

অনলাইন ডেস্ক : ব্যবহারকারীদের তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করায় যুক্তরাষ্ট্রে টুইটারকে জরিমানা ১৫ কোটি ডলার জরিমানা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) এবং ডিপার্টমেন্ট অব জাস্টিস জানিয়েছে, সরকারি নীতিনির্ধারকদের সঙ্গে যে চুক্তি হয়েছে তা লঙ্ঘন করেছে টুইটার। খবর বিবিসির।

ফেডারেল তদন্তকারীরা বলেছেন, প্রতিষ্ঠানটি অঙ্গীকার করেছিল যে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, যেমন—ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা বিজ্ঞাপনদাতাদের হাতে তুলে দেবে না। কিন্তু কোম্পানিটি সেই নিয়ম ভঙ্গ করেছে।

ব্যবহারকারীর গোপনীয়তা এবারই প্রথম টুইটার ভঙ্গ করেছে এমন নয়। এর আগে ইউরোপের জিডিপিআর ডাটা প্রাইভেসি আইন লঙ্ঘনের কারণে ২০২০ সালের ডিসেম্বরে টুইটারকে জরিমানা করা হয়েছিল ৪ কোটি পাউন্ড।

এফটিসি যুক্তরাষ্ট্র সরকারের একটি স্বাধীন এজেন্সি। তাদের কাজ হলো আস্থা ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করা। তাদের অভিযোগ, টুইটার কর্তৃপক্ষ ২০১১ সালের এফটিসি নির্দেশ ভঙ্গ করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড