,

নেপালে নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে ১৪ মরদেহ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : নেপালে ২২ আরোহী নিয়ে নিখোঁজ উড়োজাহাজের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের আরোহীদের মধ্যে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সোমবার কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

খবরে বলা হয়, স্থানীয়দের বরাত দিয়ে দেশটির সেনাবাহিনী জানিয়েছে- তারা এয়ারের উড়োজাহাজটি মুসতাং জেলার মানপতি হিমালের লামচে নদীর মুখে বিধ্বস্ত হয়েছে।

রোববার সকালের দিকে চার ভারতীয়, তিন জাপানি নাগরিকসহ ২২ আরোহীকে নিয়ে তারা এয়ারের ৯৯-এনএইটি উড়োজাহাজটি নিখোঁজ হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, পোখারা থেকে জমসমের উদ্দেশে উড্ডয়নের ১০ মিনিট পর সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে উড়োজাহাজটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার আগ মুহূর্তে সেটি মুসতাং জেলার লেতে এলাকার আকাশে ছিল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড