,

আ. লীগকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পত্রিকায় দেখলাম, পাচার করা অর্থ তারা নাকি ফিরিয়ে আনবে। নিজেরা এই টাকা পাচার করেছে, এটাকে ফিরিয়ে এনে জায়েজ করবে। এদেরকে বিশ্বাস করা যায় না। আওয়ামী লীগকে কোনো মতেই আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। একদিন থাকলেও আমাদের ক্ষতি।’

আজ রোববার বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব বলেন।

তিনি বলেন, আমরা বিভিন্ন জেলায় সম্মেলন করতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মানুষের কী আকুতি, কী আবেগ। মানুষ সেই পুরনো অবস্থায় ফিরে যেতে চায়।

অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকে গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই, ভোটের অধিকার নেই, মানবাধিকার নেই, লাগামহীন দ্রব্যমূল্যে মানুষে নিষ্পেষিত। এই অবস্থা থেকে উত্তরণে আজকে সময় এসেছে, এই সরকারকে একটা ধাক্কা দিতে হবে।

বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, অধ্যাপক সাহিদা রফিক, খায়রুল কবির খোকন, যুব দলের সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, মহানগর বিএনপির দক্ষিনের রফিকুল আলম মজনু, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের হেলেন জেরিন খান, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মতস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য