মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের চাপায় বৃদ্ধের মৃত্যু

news-image

নেত্রকোনা প্রতিনিধি : এশার নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের চাপায় জসিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গতকাল শনিবার মদন পৌর সদরের মদন বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি পৌরসদরে কলাবাগান এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এশার নামাজের আগেই মসজিদে যান জসিম উদ্দিন। শনিবার নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে মদন-খালিয়াজুরী সড়কের মদন বাজারে মগড়া ব্রিজের কাছে একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসেন।

কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

নিহতের ছেলে সারোয়ার জাহান জানান, বাবা এশার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে রাস্তায় একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা