,

কঙ্গোতে সেনাসহ ১১ জনের মৃত্যুদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : কঙ্গোর সামরিক আদালত দেশটির আটজন সেনা সদস্য ও তিনজন বেসামরিক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র বিক্রির অভিযোগ আনা হয়েছিল। গতকাল শুক্রবার প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

আদালতের সভাপতি কর্নেল কেলি ডায়াঙ্গা বলেন, অপরাধীদের সহযোগিতা, যুদ্ধাপরাধ এবং বিদ্রোহমূলক আন্দোলনে সঙ্গে জড়িত থাকার অপরাধে তিন কর্মকর্তাসহ আটজন সেনা সদস্যের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয় আরও তিনজন বেসামরিক নাগরিকদের। তাদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। এছাড়া দুই বেসামরিক নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাক্ষ্য-প্রমাণ না থাকায় খালাস পেয়েছেন একজন সেনা সদস্য ও একজন বেসামরিক নাগরিক। কঙ্গোর পূর্বাঞ্চলে ১২০টিরও বেশি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে দাবি করা হচ্ছে। যেখানে বেসামরিক নাগরিকদের গণহারে হত্যা করা একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড