,

ভুল থেকে শিক্ষা নিয়েছি : শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : সোহানুর রহমান সোহান পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমাটি মুক্তি পায় ১৯৯৯ সালের ২৮ মে। এর মাধ্যমে রূপালি পর্দার ‘চিত্রনায়ক’ তকমা লাগে শাকিব খানের নামে আগে।

সেই হিসেবে ক্যারিয়ারের ২৩ বছর পূর্ণ করলেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার। প্রায় দুই যুগের অভিনয় অভিযাত্রায় অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন শাকিব খান। হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক।

তবে শাকিবের ক্যারিয়ারের শুরুর দিকটা মসৃণ ছিল না। ইন্ডাস্ট্রিতে নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করতে হয়েছে তাকে। সে কথা স্মরণ করলেন সুদূর যুক্তরাষ্ট্রে বসে। এক ফেসবুক বার্তায় শাকিব খান লিখেছেন, ‘শুরুতে জানতাম না আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে। প্রথমদিকে আমার অভিনীত চলচ্চিত্রগুলোও খুব বেশি সাফল্য পায়নি, তারপরও হাল ছাড়িনি। ভুল থেকে শিক্ষা নিয়েছি, ব্যর্থতাকে সাফল্যের মতো প্রাধান্য দিয়েছি।’

তিনি আরও লেখেন, ‘আমি সবসময় কঠোর পরিশ্রম, কাজের প্রতি আন্তরিকতা ও সততায় বিশ্বাসী। হয়তো এ কারণেই আজ এই অবস্থানে পৌঁছেছি। আমি আনন্দিত এই ভেবে যে, আমার কাজের মাধ্যমে মানুষকে বিনোদিত করতে পেরেছি এবং তাদের খুশি করতে পেরেছি।’

সিনেমার সঙ্গে জড়িত থাকা সবাইকে ও ভক্তদের ধন্যবাদ জানিয়ে এই নায়ক লিখেছেন, ‘অভিনয় জীবনে আজ পর্যন্ত যেসব পরিচালক, প্রযোজক, সহশিল্পী এবং ক্যামেরার পেছনে থাকা কলাকুশলীর সঙ্গে কাজ করেছি সবাইকে ধন্যবাদ। আমার ২৩ বছরের ক্যারিয়ারে তাদের অবদান অসামান্য! বিশেষভাবে আমি আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ; যারা আমার সকল শক্তি ও অনুপ্রেরণার উৎস, তারা আমাকে এতোগুলো বছর ভালবাসা এবং সম্মান দিয়ে যাচ্ছে। আমার পরিবারের কাছেও কৃতজ্ঞ, তাদের চিরস্থায়ী সমর্থনের জন্য। সবার জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড