শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণ পরিশোধে ব্যর্থ, যুবককে ৩১ ঘণ্টা গোয়ালে বেঁধে ‘শাস্তি’

news-image

অনলাইন ডেস্ক : সময়মতো ঋণের টাকা পরিশোধ করতে পারেননি। এই অভিযোগে রাধেশ্যাম মেঘওয়াল নামের দলিত এক যুবককে শিকল দিয়ে ৩১ ঘণ্টা গোয়ালে বেঁধে রাখা হয়েছে। শুধু তাই নয়, বন্দী অবস্থায় তাকে লাগাতার মারধরও করা হয় বলে অভিযোগ। ভারতের রাজস্থানের বুন্দি জেলায় ঘটেছে এমন ঘটনা।

এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন দলিত ওই যুবক। আজ শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

বিষয়টি নিশ্চিত করে বুন্দির পুলিশ সুপারিনটেনডেন্ট শঙ্কর লালা বলেন, রাধেশ্যাম মেঘওয়াল নামে দলিত যুবক অভিযোগ করেন, পরমজিৎ সিংহ নামে একজন খামার মালিক ও তার ভাই মিলে তাকে অপরহণ করে গোয়ালে বন্দী করে রাখেন। তাদের সঙ্গে আরও চারজন এই ঘটনায় জড়িত ছিলেন বলেও জানিয়েছেন রাধেশ্যাম।

তার কথায়, ‘তিন বছর আগে ৭০ হাজার টাকা বার্ষিক চুক্তির ভিত্তিতে আমাকে কাজে নিয়োগ করেন পরমজিৎ। সেই সময় আমি বোনের বিয়ের জন্য ৩০ হাজার টাকা ধার নিয়েছিলাম। কিন্তু ছ’মাস ধরে তাদের খামারে ২৪ ঘণ্টা একটানা কাজ করার পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সে কারণে কাজ ছেড়ে দিতে বাধ্য হই।’

রাধেশ্যাম বলেন, ‘কাজ ছাড়ার পর থেকে আমার কাছে তারা ঋণের টাকা ফেরত চেয়ে চাপ দিতে থাকেন। বলেন, ঋণের পরিমাণ সুদে আসলে এক লক্ষ টাকা হয়ে গেছে।’

কাজ ছেড়ে দেওয়ার পর পরমজিৎকে ২৫ হাজার টাকা ফেরত দেন বলে দাবি করেছেন দলিত ওই যুবক। এরই মাঝে হঠাৎ একদিন পরমজিৎ ও তার ভাই এসে রাধেশ্যামকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ১০ দিন জমিতে কাজ করান বলে অভিযোগ রাধেশ্যামের।

তার আরও অভিযোগ, গত ২২ মে তাকে একটি চায়ের দোকান থেকে জোর করে তুলে নিয়ে যান পরমজিৎ, তার ভাই এবং আরও চারজন। তাকে একটি গোয়ালে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয়। সেখানেই ৩১ ঘণ্টা বন্দী করে রেখে দেওয়া হয়।

রাধেশ্যামের ভাই গিয়ে পরমজিৎদের কাছে তাকে ছেড়ে দেওয়ার জন্য আবেদন জানালে তারা এক লাখ ১০ হাজার টাকা দাবি করেন। শেষে আরও এক জমি মালিকের কাছে ৪৬ হাজার টাকা নিয়ে রাধেশ্যামকে মুক্ত করেন তার ভাই।

প্রাথমিক তদন্তে অভিযোগকারীর দাবি সঠিক বলে জানতে পেরেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা