,

বানাতে পারেন আমের লাড্ডু

news-image

নিউজ ডেস্ক : মিষ্টি খেতে যারা ভালবাসেন, আম দই কিংবা আম সন্দেশের স্বাদ তো তারা নিয়েছেন। তবে আম দিয়ে তৈরি লাড্ডু কখনও খেয়েছেন কি? এই গরমে স্বাদ বদলাতে বানিয়ে নিন আমের লাড্ডু। রইল প্রণালী।

উপকরণ

বড় মাপের আম: একটি

জ্বাল দেয়া দুধ: দু কাপ

নারকেল কোরা: এক কাপ

চিনি: আধ কাপ

কাজুবাদাম: দু চামচ

এলাচ গুঁড়া: এক চা চামচ

দুধের সর: আধ কাপ

প্রণালী

প্রথমে ছোট টুকরো করে আম কেটে নিন। তারপর মিক্সিতে আম দিয়ে ভাল করে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন।

এ বার মিক্সিতে দুধ, নারকেল কোড়া আর চিনি মিশিয়ে আরও একটি মিশ্রণ বানিয়ে সেটা জ্বাল দিয়ে নিন। খুব ঘন করে জ্বাল দিতে হবে।

দুধ, চিনি, নারকেল কোড়ার মিশ্রণ ঘন হয়ে এলে তার মধ্যে আমের মিশ্রণটি দিয়ে দিন। ভাল করে সব উপকরণ একসঙ্গে না মেশা পর্যন্ত জ্বাল দিতে থাকুন। একেবারে আঠার ঘন হয়ে আঁচ নিভিয়ে ঠান্ডা করতে দিন।

এ বার নতুন করে মিক্সিতে কাজুবাদাম, বাদাম, এলাচ গুঁড়া, চিনি, নারকেল কোড়া ভাল করে গুঁড়িয়ে নিন।

এই মিশ্রণটি দিয়ে ছোট ছোট লাড্ডুর আকারে গড়ে নিন। আগে থেকে তৈরি করা আমের ঘন মিশ্রণ প্রতিটি লাড্ডুর গায়ে গা়ঢ় করে মাখিয়ে নিলেই তৈরি আমের লাড্ডু।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর