,

কৃষ্ণ সাগরে পাঁচশ মাইন পেতে রেখেছে রাশিয়া, অভিযোগ ইউক্রেইনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন অভিযোগ করেছে, কৃষ্ণ সাগরে সোভিয়েত আমলের ৪০০ থেকে ৫০০ মাইন ছড়িয়ে রেখেছে রাশিয়া। এসব মাইন ঝড়ের সময় তাদের নোঙর থেকে সরে গিয়ে সাগরে ভাসছে, এ কারণে ইউক্রেইনের বন্দরগুলো থেকে পণ্য রপ্তানি অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

ওদেসা আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র শেরহি ব্রাচুক বলেছেন, রাশিয়া বন্দরগুলো অবরুদ্ধ করে রেখে ‘বিশ্বে একটি খাদ্য সংকট তৈরি করেছে’। খাদ্য সংকটের জন্য ইউক্রেইনকে দায়ী করতে রাশিয়া ‘তথ্য অজুহাত’ ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে তাদের এসব দাবি বিবিসি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেইনের সমুদ্র বন্দরগুলো অবরোধ করে রাখা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে আছে। ইউক্রেইনের কর্মকর্তারা জানিয়েছেন, এখন দেশটিতে ২ কোটি টন খাদ্যশস্য আটকা পড়ে আছে।

ইউক্রেইনের রপ্তানি যুদ্ধের আগের পর্যায়ে ফিরিয়ে নেওয়া না গেলে কিছু দেশ দীর্ঘমেয়াদি দুর্ভিক্ষের মুখে পড়তে পারে বলে জাতিসংঘ সতর্ক করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড