,

জামালপুরে বিএনপির বিক্ষোভ

news-image

জামালপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্রাণনাশের হুমকি এবং নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান বিপ্লব, লিয়াকত আলী, কাজী মসিউর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদ ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম প্রমুখ।

বক্তারা প্রধানমন্ত্রী কর্তৃক বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে নোবেলজয়ী ড. ইউনুসকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যেরও নিন্দা জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা