,

টয়লেটে বসে গেমে মত্ত যুবকের পশ্চাৎদেশে কামড় দিয়ে দাঁত ভাঙল সাপের!

news-image

অনলাইন ডেস্ক : টয়লেটে বসে মোবাইলে ভিডিও গেম খেলায় মত্ত যুবক। হঠাৎই পশ্চাৎদেশে তীব্র জ্বলন অনুভব করেন। পরে তিনি দেখতে পান তাকে সাপে কামড় দিয়েছে। দুই সপ্তাহ পর ওই যুবক জানতে পারেন কামড়াতে গিয়ে সাপের দাঁতই ভেঙে গেছে! ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়।

নিউজউইকের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটিন জানিয়েছে, সাবরি তাজালি নামের ওই যুবক টয়লেটে বসে মোবাইল ফোনে ভিডিও গেম খেলছিলেন, তখনই পশ্চাৎদেশে কামড় দেয় সাপটি। কিন্তু গেমে মত্ত যুবক কামড়ের পরও বুঝতে পারেননি কতটা ক্ষত হয়েছে। দুই সপ্তাহ পরে তিনি জানতে পারেন তার নিতম্বে দাঁতের ছাপ রেখে গেছে সাপটি।

মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমকে তাজালি বলেছেন, ‘দুই সপ্তাহ পর আমি ক্ষতস্থানটি পরীক্ষা করে দেখলাম, সাপের অর্ধেক দাঁত তখনও ক্ষতস্থানে ছিল। সম্ভবত ওর দাঁত ভেঙে গেছে কারণ আমি সাপটিকে জোরে ধাক্কা মারি।’

তাজালি প্রথম তার এই অভিজ্ঞতা শেয়ার করেন টুইটারে। ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক মুহূর্ত’ হিসেবেই মনে করছেন তিনি। সাবরি আরও জানিয়েছেন ঘটনাটি ঘটে গত মার্চ মাসের।

তাজালির বরাতে নিউজউইকের খবরে বলা হয়েছে, সাপটি বিষধর নয় জেনে এবং কামড়ের ফলে খুব ব্যথা না হওয়াতে স্বস্তি পেয়েছিলেন তিনি। দ্রুত স্থানীয় ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টে ফোন করেন তিনি। তারাই এসে অজগরটিকে উদ্ধার করেন। পরে তাজালি হাসপাতালে গিয়ে অ্যান্টি টিটেনাস ইঞ্জেকশনও নেন।

তিনি জানান, তার পরিবার ৪০ বছর ধরে সেখানে বসবাস করছে। এ জাতীয় ঘটনা এই প্রথম। তাজালি জানান, তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে প্রায় দুই সপ্তাহ বাড়ির টয়লেট ব্যবহারই করেননি তিনি, পরিবর্তে একটি স্থানীয় মসজিদের টয়লেট ব্যবহার করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড