,

পাকিস্তান সরকারকে ইমরানের ৬ দিনের আলটিমেটাম

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দেশটির সরকারকে নতুন নির্বাচনের জন্য আলটিমেটাম দিয়েছেন। তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে ছয় দিনের মধ্যে এই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন।

ইসলামাবাদের জিন্নাহ অ্যাভিনিউতে অনুষ্ঠিত ‘আজাদি মার্চ’-এ জনতার উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান খান এই আলটিমেটাম দেন। আজ বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভি অনলাইন এবং দি এক্সপ্রেস ট্রিবিউন এই খবর প্রকাশ করেছে।

খাইবার পাখতুনখাওয়া থেকে ইসলামাবাদে পৌঁছাতে ৩০ ঘণ্টা সময় লেগেছে জানিয়ে জনসভায় পিটিআই চেয়ারম্যান বলেন, সরকার আমাদের আজাদি মার্চ ভণ্ডুল করার জন্য সব ধরনের কৌশল প্রয়োগ করেছে। তারা শান্তিপূর্ণ বিক্ষোভে কাঁদানে গ্যাস ছুড়েছে। আমাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং বাড়ির প্রাইভেসি লঙ্ঘন করেছে। তবে আমি জাতিকে দাসত্বের ভয় থেকে মুক্ত হতে দেখেছি।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রেড জোনে প্রবেশে করেছেন ইমরান খানের সমর্থকরা। বুধবার থেকে ইসলামবাদের ডি-চকে ইমরান খানের পৌঁছানোর অপেক্ষায় ছিলেন তারা।

বৃহস্পতিবার সকালে ইমরান খান সেখানে পৌঁছে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সরকারকে ছয়দিনের সময় বেঁধে দেন। এরপর তার সমর্থকরা রেড জোনে প্রবেশ করেন।

 

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড