শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াপল্টনে রাতে বিএনপির মশালমিছিল, ছাত্রদলের ১০ নেতাকর্মী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টন এলাকায় রাতে হঠাৎ মশালমিছিল করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের একদল নেতা–কর্মী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল বের হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। পুলিশ বলেছে, ওই মিছিল থেকে গাড়ি ভাঙচুর করা হলে ছাত্রদলের ১০ নেতা–কর্মীকে আটক করা হয়েছে।

এ ঘটনার পর বুধবার রাত সাড়ে ১১টার দিকে রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার প্রতিবাদে নেতা–কর্মীদের নিয়ে মশালমিছিল করা হয়। মিছিল থেকে ছাত্রদলের কোনো নেতা–কর্মীকে আটক করা হয়েছে কি না, তা তিনি জানেন না।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ আহমেদ জুয়েল বলেন, বুধবার ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না। প্রতিদিনের মতো ছাত্রদলের নেতা–কর্মীরা নয়াপল্টনে বিএনপি অফিসে মতবিনিময় করতে এসেছিলেন। মতবিনিময় শেষে কার্যালয় থেকে বের হওয়ার পর ছাত্রদলের ১৬ নেতা–কর্মীকে পুলিশ আটক করে। রাতে ছাত্রদল কোনো মশালমিছিল বের করেনি।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন মিয়া বলেন, রাত পৌনে নয়টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা বিজয়নগরে মশালমিছিল বের করেন।

একপর্যায়ে তাঁরা বিজয়নগর পানির পাম্পের কাছে তিনটি গাড়িতে ভাঙচুর চালান। এ সময় কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ মিছিল থেকে ছাত্রদলের ১০ নেতা–কর্মীকে আটক করে। পরে পুলিশ ধাওয়া দিলে মিছিলে থাকা অন্যরা পালিয়ে যান। ছাত্রদলের আটক নেতা–কর্মীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা