,

মৃত্যুর খবর গুজব, আমি ভালো আছি, সুস্থ আছি

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় উপস্থাপক, নির্মাতা, অভিনেতা, প্রযোজক ও লেখক হানিফ সংকেত আর নেই! ‘সড়ক দুর্ঘটনায়’ তিনি নিহত হয়েছেন- এমন একটি সংবাদ দাপিয়ে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। গুণী মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের মৃত্যুর সংবাদে লাখো ভক্ত ও অনুরাগীরা শঙ্কিত, ব্যথিত এবং চিন্তাগ্রস্ত। যা নজরে এসেছে হানিফ সংকেতেরও।

এমন গুজব ছড়ানো ‘খুবই দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন বরেণ্য এই উপস্থাপক। তার ভাষ্য, ‘এসব নিয়ে বলার কোনো ভাষা নেই। এমন সংবাদ ছড়ানো খুবই দুঃখজনক। আমি ভালো আছি, সুস্থ আছি। বাসা থেকে অফিসে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ক’দিন আগে টিকটক নামের একটি সোশ্যাল মিডিয়া থেকে প্রথমে গুজবটি ছড়ায়। সেটিকে সত্য মনে করে অনেকেই আমার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে লিখেছেন। সেখান থেকেই বিষয়টি ভাইরাল হয়েছে। সবাই উৎকণ্ঠা নিয়ে আমার ও আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। প্লিজ, এসব কথায় কান দেবেন না।’

হানিফ সংকেত জানান, এরই মধ্যে তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন। পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন। বেশ কিছু ইউনিট কাজ করছে গুজব প্রচারকারীদের ধরার জন্য।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড