,

চশমার আড়ালে ‘কোন স্থানে’ বেশি নজর যায়, কী বলছে গবেষণা

news-image

অনলাইন ডেস্ক : রোদে বাইরে যেতে হলে চোখে চশমা ব্যবহার করেন অনেকে। কিন্তু রোদে চোখে চশমা থাকলে কেউ কেউ তার আড়ালে অন্য রকম কাণ্ডও ঘটান বলে দাবি একদল গবেষকের।

রোদের প্রকোপ বাড়তেই অনেকে চোখে দিচ্ছেন রোদচশমা বা সানগ্লাস। কিন্তু রোদচশমা কি শুধু রোদই আটকায়? সাম্প্রতিক একটি গবেষণা বলছে, কোন দিকে তাকাচ্ছেন, তা যদি অন্যরা দেখতে না পান, তবে অধিকাংশ মানুষই নাকি নজর দেন যৌন উদ্দীপনামূলক দৃশ্যে।

সম্প্রতি ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক ৫৬ জন ব্যক্তির ওপর এই গবেষণা চালায়। এতে অংশগ্রহণকারী ব্যক্তিদের গাঢ় রঙের ও সাধারণ স্বচ্ছ দুই ধরনের চশমাই পরতে দেওয়া হয়। দুই ধরনের কাচ দিয়েই তৈরি চশমা পরে কিছু ছবি দেখতে দেওয়া হয়েছিল তাদের। ছবিগুলো দেখার সময়ে গবেষকরা গোপনে অংশগ্রহণকারী ব্যক্তিদের চোখের দিকে নজর রাখছিলেন। কিন্তু আগে থেকে সে কথা জানতেন না অংশগ্রহণকারী ব্যক্তিরা।

গবেষণায় দেখা গেছে, সাধারণ চশমা পরে থাকার সময়ে যৌন উদ্দীপনা সৃষ্টি করতে পারে এমন ছবির তুলনায় অল্প হলেও সাধারণ ছবির দিকে বেশি তাকিয়েছেন মানুষ। কিন্তু ঠিক উল্টো কাণ্ড ঘটেছে গাঢ় রঙের চশমায় চোখ ঢাকা থাকলে। এতে অনেক বেশি ও দীর্ঘ সময় ধরে যৌন উদ্দীপনা সৃষ্টিকারী ছবির দিকে তাকিয়েছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সব মিলিয়ে গবেষকদের দাবি, কেউ যদি চোখের দিকে না তাকান, তা হলে অনেকেই এই ধরনের ছবি ও দৃশ্যে বেশি নজর দেন। তবে এই গবেষণার নমুনার সংখ্যা খুবই কম, তাই এখনই বিষয়টিকে সত্য বলে ধরে নেওয়া ঠিক হবে না বলে মত বিশেষজ্ঞদের এক অংশের।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর