,

মাতৃত্বে বাধা ছিল ‘বিরল রোগ’, জানালেন শিল্পা

news-image

বিনোদন ডেস্ক : মাতৃত্ব নিয়ে কঠিন সময় কেটেছে বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা ও ফিটনেস আইকন শিল্পা শেঠীর। তার মতো একজন স্বাস্থ্যসচেতন নায়িকারও শারীরিক জটিলতা হতে পারে এটা শুনে বেশ অবাক হয়েছিলেন তিনি নিজেই। কিন্তু শরীর-স্বাস্থ্য ঠিক রাখলেও বিরল রোগে আক্রান্ত ছিলেন শিল্পা শেঠী। তার ফলে তাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।

শিল্পার ৩০ বছর বয়সের পর তিনি আর রাজ সিদ্ধান্ত নেন, তারা অভিভাবক হবেন। সেই প্রক্রিয়াও শুরু হয়। অন্তঃসত্ত্বাও হন। কিন্তু গর্ভপাত হয়ে যায় শিল্পার। একবার নয়, দুবার। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, শিল্পা শেঠী অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত মহিলারা সহজে অন্তঃসত্ত্বা হতে পারেন না।

ভারতেীয় এক সংবাদমাধ্যমকে সে সময় এই অভিনেত্রী বলেছিলেন,‘মাত্র দুই শতাংশ মহিলারা এই রোগে আক্রান্ত হন। আমি তাদের মধ্যেই একজন। হতবাক হয়ে গিয়েছিলাম। মা হতে চাচ্ছিলাম, কিন্তু মা না হতে পারার যন্ত্রণায় ভুগছিলাম।’

এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, পরের বার অন্তঃসত্ত্বা হওয়ার সময়ে তাকে টানা সাড়ে সাত মাস ধরে ইনজেকশন নিতে হয়। মা হওয়ার ইচ্ছাশক্তিতে ভর করে সেই কষ্ট সহ্য করেন তিনি। শরীর কালো হয়ে গিয়েছিল।

২০১২ সালে ছেলে ভিয়ানের জন্ম দিয়েছিলেন শিল্পা। তার পরে ২০২০ সালে দ্বিতীয় কন্যা সন্তান শমিশার জন্ম হয় সারোগেসির সাহায্যে। ভিয়ানের জন্মের পর শিল্পা চাইতেন, তার ছেলের ভাই বা বোন হোক। তা হলে মিলেমিশে ভালো থাকবে সন্তানরা। কিন্তু শারীরিক জটিলতার কারণে নিজের শরীরে সন্তান ধারণ করার সাহস পাননি সে বার। তাই সারোগেসির সাহায্যেই তাকে বাচ্চাটা নিতে হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য