,

ভাগ্য’ নিয়ে কাজে ফিরলেন নিপুণ

news-image

‘বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে দীর্ঘ সময় ধরে ব্যস্ত ছিলেন চিত্রনায়িকা নিপুণ। সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে যেতে হয়েছে আদালতেও। সব কিছু সামলে এবার শুটিংয়ে ফিরলেন এই অভিনেত্রী।

এরই মধ্যে অংশ নিয়েছেন ‘ভাগ্য’ নামের একটি সিনেমার শুটিংয়ে। রাজধানীর আফতাবনগরে চলছে সিনেমার কাজ। আগামী ৩০ মে পর্যন্ত টানা এর শুটিং হবে বলে জানান সিনেমার নির্মাতা মাহবুবুর রহমান।

সিনেমাতে নিপুণের বিপরীতে নায়ক হিসেবে আছেন মুন্না নামের একজন। এই জুটি আগেও উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন।

‘ভাগ্য’ সিনেমায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন নিপুণ। যেখানে চাচা তাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। কখনও প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনও চোরাচালানিদের সাহায্য করা। পরে চাচার কাছ থেকে পালানোর সিদ্ধান্ত নেন নিপুণ।

এই অভিনেত্রীর ভাষ্য, ‘ছবির গল্পটা বেশ সুন্দর। তাই এতে অভিনয় করছি। আশা করি, দর্শকদের কাছেও গল্পটি ভালো লাগবে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য