,

প্রথম হজ ফ্লাইট ৫ জুন চায় ধর্ম মন্ত্রণালয়

news-image

নিজস্ব প্রতিবেদক : হজযাত্রী পরিবহনের লক্ষ্যে প্রথম হজ ফ্লাইট ৩১ মে’র পরিবর্তে আগামী ৫ জুন থেকে শুরু করার জন্য চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের কাছে এ চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যে হজযাত্রীরা যাবেন, তাদের সবার সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকাতেই করার কথা রয়েছে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ‘রুট টু মক্কা ইনিশিয়েটি।’ সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই ৩১ মে প্রথম হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

কিন্তু সোমবার ‘রুট টু মক্কা ইনিশিয়েটিভ’ বাস্তবায়নকারী সৌদি কর্তৃপক্ষের প্রতিনিধি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এসে জানান, ৪০ জন জনবলসহ সৌদি ইমিগ্রেশন টিম ২ জুন এর আগে ঢাকায় পৌঁছাতে পারবে না।

তা ছাড়া প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এখনো ঢাকায় পৌঁছায়নি। সেসব যন্ত্রপাতি সৌদি ইমিগ্রেশন টিমের সঙ্গে ঢাকায় আসবে। তারপর সেগুলো বিমানবন্দরে বসাতে হবে।

তাতে সময় লাগবে জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়, ‘ফলে আগামী ৫ তারিখের আগে তাদের পক্ষে ঢাকা থেকে হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করা সম্ভব হবে না। ৩১ মে প্রথম হজ ফ্লাইট শুরু করা হলে বাংলাদেশের হজযাত্রীদের প্রত্যাশা অনুযায়ী প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করা সম্ভব হবে না।’

এ কারণে ৩১ মে’র বদলে ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু করার ব্যবস্থা নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে যাওয়ার সুযোগ পাবেন।

মোট হজ যাত্রীর অর্ধেক পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান মোট ৭৫টি হজ ফ্লাইট পরিচালনা করবে এবং যাত্রী প্রতি ভাড়া হবে ১ লাখ ৪০ হাজার টাকা।

যাদের বয়স ৬৫ বছরের নিচে, শুধু তারাই এবার হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে সবার অবশ্যই দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে। তা ছাড়া যাওয়ার সময় কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে, আর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড