,

‘আমি অপরাধীদের হত্যা করি, শিশুদের নয়’, পুতিনকে দুতার্তে

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আক্রমণ করে বক্তব্য দিলেন ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ইউক্রেনে আগ্রাসন চালিয়ে নিরীহ বেসামরিকদের হত্যার জন্য রাশিয়ার নেতার তীব্র সমালোচনা করে দুতার্তে বলেন, ‘আমি অপরাধীদের হত্যা করি, আমি শিশু এবং বয়স্কদের হত্যা করি না।’ মন্ত্রিপরিষদের কর্মকর্তাদের সঙ্গে সাপ্তাহিক এক বৈঠকে দুতার্তে এ কথা বলেন বলে এপির বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইয়াহু নিউজ।

রদ্রিগো দুতার্তে নিষ্ঠুরতার কুখ্যাতি নিয়ে বিদায় নিচ্ছেন। তার কথিত মাদকবিরোধী যুদ্ধে দেশটিতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন। এসব হত্যার ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সে কারণে পুতিন ও দুতার্তে দুজনকেই অনেকে হত্যাকারী আখ্যায়িত করেছেন।

দুতার্তে প্রকাশ্যেই পুতিনকে আদর্শ মানতেন এবং বন্ধু বলে পরিচয় দিতেন। সেই তিনিই মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে প্রথমবারের মতো পুতিনের সমালোচনা করলেন। তিন মাসের এই যুদ্ধের কারণে ফিলিপাইনসহ বিশ্বব্যাপী তেলের দাম বেড়েছে বলেও মন্তব্য করেছেন দুতার্তে।

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ সঙ্গে ভিন্নমতও পোষণ করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট। দুতার্তে বলেন, ‘অনেকে বলে পুতিন এবং আমি দুজনেই খুনি। আমি আপনাকে ফিলিপিনোদের বলেছি যে আমি সত্যিই হত্যা করেছি। তবে আমি অপরাধীদের হত্যা করি, আমি শিশু এবং বয়স্কদের হত্যা করি না।’ তিনি বলেন, ‘আমরা দুটি ভিন্ন জগতে আছি।’

দেশের তেলের বাজার নিয়ে উদ্বেগও প্রকাশ করেন দুতার্তে। তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য