,

হিরো আলমের স্বপ্ন পূরণ, বাকি সব গুঞ্জন

news-image

বিনোদন প্রতিবেদক অবশেষে স্বপ্ন পূরণ হলো সোশ্যাল মিডিয়ার আলোচিত-সমালোচিত মুখ হিরো আলমের। গাড়ি কিনেছেন তিনি। আর এই স্বপ্নটা হিরো আলম মনে পুষে রেখেছিলেন দীর্ঘদিন ধরেই- এমনটাই জানালেন। সম্প্রতি ফিল্ডার ২০১৮ মডেলের নতুন একটি গাড়ি কিনেছেন হিরো আলম। এবার তার ইচ্ছে ঢাকায় নিজের নামে একটি ফ্ল্যাট কেনা।

হিরো আলম বলেন, ‘আমার স্বপ্ন ছিল সৎ পথে একটা গাড়ি কিনব। আল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ করেছেন। এখন ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে পারলেই আমার সব স্বপ্ন পূরণ হবে।’

এদিকে বেশ কিছুদিন ধরেই হিরো আলমের ঘর ভাঙার গুঞ্জন রয়েছে। কথা রটেছে, তার স্ত্রী নুসরাত জাহান তাকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছে। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন হিরো আলম।

তার ভাষ্য, ‘বছর খানেক ধরেই তো আমরা সংসার ভেঙে যাচ্ছে নিয়ে নিউজ হয়েছে। কই এখনো তো ভাঙল না। মাঝে কিছুদিন স্ত্রীর সঙ্গে রাগ অভিমান ছিল। প্রতিটি সংসারেই কিছু না কিছু ঝামেলা থাকে। আমার বেলাও তাই হয়েছে। কিন্তু সেটা আবার ঠিক হয়েও গেছে। আমার সংসার ভাঙেনি। আমরা ঠিক আছি।’

এসব গুঞ্জনে কান না দেওয়ার জন্য ভক্ত ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হিরো আলম।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য