,

যুদ্ধের অবসানে পুতিনের সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে তিনি এ ইচ্ছার কথা জানান। খবর রয়টার্সের।

ভিডিও বক্তৃতায় জেলেনস্কি বলেন, ‘যুদ্ধের অবসান ঘটাতে আমি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কারণ পুতিনই একমাত্র রুশ শীর্ষ কর্মকর্তা। যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় সে ব্যাপারে আমি তার সঙ্গেই আলোচনা করতে চাই।’

একজন দোভাষীর সাহায্য নিয়ে জেলেনস্কি আরও বলেন, ‘রুশ ফেডারেশনের প্রেসিডেন্টই সব সিদ্ধান্ত নেন। সুতরাং আমরা যদি তাকে ছাড়াই এ যুদ্ধ সমাপ্তির কথা বলি, তবে তা ফলপ্রসূ হবে না।’

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট (পুতিন) ছাড়া রুশ ফেডারেশনের আর কারও সঙ্গে কোনো ধরনের বৈঠক আমি মেনে নিতে পারি না। বৈঠকের একটিই বিষয়, সেটি হচ্ছে যুদ্ধ বন্ধ করা। এই মুহূর্তে অন্য কোনো ধরনের বৈঠকের কোনো ভিত্তি নেই।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য