,

ক্যাডেট অ্যাম্বাসেডর হিসেবে দিল্লি যাচ্ছেন কুবির আরিফা

news-image

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বিএনসিসি প্লাটুনের ক্যাডেট কর্পোরাল আরিফা আক্তার ‘স্পেশাল ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম’-এ অংশ নিতে দিল্লিতে যাচ্ছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী।

গতকাল বিএনসিসির হেডকোয়ার্টার পর্যায়ে তিন ধাপে মৌখিক ও লিখিত পরীক্ষায় তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ময়নামতি রেজিমেন্ট থেকে মৌখিক এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হেডকোয়ার্টার পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশের যুব রাষ্ট্রদূত হিসেবে ভারতের দিল্লিতে সম্পূর্ণ সরকারি খরচে ভ্রমণের সুযোগ পেয়েছেন তিনি। আগামী জুলাই মাসে ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য ‘স্পেশাল ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম’ -এ অংশ নিচ্ছেন তিনি।

আরিফা আক্তার বলেন, ‘ক্যাডেট অ্যাম্বাসেডর নির্বাচিত হয়ে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছি, এটা নিঃসন্দেহে আমার জন্য বড় প্রাপ্তি।’

বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার অধ্যাপক শামিমুল ইসলাম বলেন, কুবি বিএনসিসি প্লাটুন পরিবার তার এই অর্জনে গর্বিত ও আনন্দিত।

 

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য