,

যুবলীগের সম্মেলনে হামলা : ছাত্রলীগের সাবেক নেতা কারাগারে

news-image

ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলনে হামলা ও গাড়ি ভাঙচুর করার মামলায় ছাত্রলীগের সাবেক নেতা আরাফাত হোসেন আসিফকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুননেছা কারাগারে পাঠানোর এই আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুরে ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদকের পদ না পেয়ে ক্ষিপ্ত হন ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন আসিফ। সম্মেলন শেষে অতিথিদের বহনকারী গাড়ি তার নেতৃত্বে ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা করেন ক্ষতিগ্রস্ত গাড়ির চালক আলমগীর হোসেন। মামলায় আরাফাত হোসেন আসিফকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করা হয়। পরে মামলার ১ নম্বর আসিফ ও অপর আসামি সজল আসামি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে আদালতের আদেশের আলোকে সোমবার ফেনী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। আদালতের বিচার ড. বেগম জেবুননেছা আসামী আরাফাত হোসেন আসিফ ও সজলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ফেনীর আদালত পরিদর্শক মো. গোলাম জিলানী বলেনে, আদালতের আদেশে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা