,

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় দুইপক্ষের মধ্যে গুলিবিনিময়, ককটেল বিস্ফোরণ ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ও ঘটে।

সোমবার ভোর ৬টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর ও মাকহাটি এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন, হানিফ মোল্লা (৩৮), কামাল(২৮), সাজেদা (৭৫), সেরাজল বেপারী (৬৫), জামাল হোসেন (১৬)। তাদের মধ্যে সেরাজল, হানিফ ও কামালকে গুরুতর অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য নিয়ে মোল্লাকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রিপন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কল্পনা মহিলা বিষয়ক সম্পাদক।

পূর্ববিরোধের জেরে সোমবার ভোর থেকে ইউনিয়নের মহেশপুর ও মাকহাটি এলাকায় কয়েকদফা সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন পাঁচজন। আহত হন আরও বেশ কয়েকজন।

সংঘর্ষের বিষয়ে জানতে রিপন ও কল্পনার মোবাইল নম্বরে কল দিলেও দুইজনেরই ফোন বন্ধ পাওয়া গেছে।

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব খান বলেন, আধিপত্য নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড