,

ফ্রিজের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

news-image

অনলাইন ডেস্ক : বেশ কিছুদিন ফ্রিজ পরিষ্কার করা না হলে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। এছাড়া এমন কিছু খাবার আছে যেগুলো ফ্রিজে রাখলে বিশ্রি গন্ধ হয়। ফলে ফ্রিজ খুলতেই নাকে এসে ধাক্কা দেয় দুর্গন্ধ। বিভিন্ন ধরনের খাবার, কাঁচা মাছ-মাংস বা শাকসবজি থেকে এ ধরনের গন্ধ তৈরি হয়। আবার জমে থাকা বরফ পরিষ্কার না হলে বা ফ্রিজের ভেতরে জমে থাকা অবাঞ্ছিত আবর্জনা থেকেও এই গন্ধ তৈরি হতে পারে। এবার জেনে নিন, কীভাবে ফ্রিজের এই দুর্গন্ধ দূর করবেন-

>> রান্না করা খাবার ফ্রিজে রাখলে অবশ্যই বায়ুরোধী পাত্রে রাখুন। বিভিন্ন খাবারের গন্ধ মিশে অনেক সময়ে ফ্রিজে গন্ধ হয়।

>> ফ্রিজের সঠিক তাপমাত্রা বজায় রাখুন। সাধারণত ৪-৫ ডিগ্রি তাপমাত্রাই ফ্রিজের জন্য আদর্শ। অন্যথায় ফ্রিজের ভেতরে বিভিন্ন ধরনের জীবাণু জন্মায়, যা বাজে গন্ধ তৈরি করতে পারে।

>> গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে নরম কাপড় ভিজিয়ে মুছে নিন ফ্রিজ। আবার এক বাটি বেকিং সোডা মেশানো পানি ফ্রিজের ভেতরে রাখলেও ফ্রিজে দুর্গন্ধ হবে না।

>> এক টুকরো তুলোয় ভ্যানিলা অ্যাসেন্স ভিজিয়ে এক টুকরো তুলো রেখে দিতে পারেন ফ্রিজের এক কোনায়। তাতে বাজে গন্ধের বদলে ফ্রিজে থাকবে সৌরভ। একটি প্লেটে করে অল্প কফি গুঁড়ো ২৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিলেও মুক্তি মিলতে পারে দুর্গন্ধের সমস্যা থেকে।

>> পাশাপাশি নিয়মিত পরিষ্কার করুন ফ্রিজ। শাকসবজি বা মাছ-মাংস, এক সপ্তাহের বেশি ফ্রিজের ভেতর না রাখাই ভালো। এতে খাবারের গুণমান যেমন বজায় থাকে, তেমনই কমে দুর্গন্ধ সৃষ্টির সমস্যা।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান