,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারীদের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের প্রবণতা বাড়ায় মাদক কারবারীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রবিবার দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামে স্থানীয় দক্ষিণপাড়া এলাকাবাসীর উদ্যোগে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দক্ষিণপাড়া থেকে বের হয়ে সদর-আশুগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে। সড়কের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন বিক্ষুব্ধরা।

আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- নাজির হোসেন চিশতি, ফাইজুর রহমান ও তুহিন সরকার প্রমুখ। বক্তারা বলেন, একটি চক্র অষ্টগ্রামের অন্তত ৫টি পয়েন্টে মাদক বেচাকেনা করছে। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রায় ঘরে ঘরে মাদকের প্রবণতা বাড়ায় সমাজ ধ্বংষ হওয়ার পাশাপাশি কমছে শিক্ষার হার। সে সাথে বেকার হয়ে পড়ছে তরুণ সমাজ। মাদকসেবীরা রাস্তায় দাঁড়িয়ে স্কুল-কলেজগামী মেয়েদের ইভটিজিং করছে। বক্তারা, এলাকায় সুষ্ঠু পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য