,

ইয়াবা নিয়ে কারাগারে ঢুকতে গিয়ে ধরা

news-image

 

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কারাগারের ফটক থেকে ১ হাজার ৭৫টি ইয়াবাসহ সুবর্ণা আক্তার নামের এক নারীকে আটক করেছেন কারারক্ষীরা। তিনি যশোরের কোতোয়ালি থানার চাউলিয়া গ্রামের বাসিন্দা।

কারারক্ষী ও পুলিশ জানায়, গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে মাদক মামলার বন্দি এক নারীর সঙ্গে সাক্ষাতের জন্য আজ রোববার দুপুরে আসেন সুবর্ণা আক্তার। এ সময় কারারক্ষী আনোয়ারা বেগম ওই নারীর দেহ তল্লাশি করেন। তার ভ্যানিটিব্যাগে চারটি নীল রঙের পলিথিনে মোড়ানো ১ হাজার ৭৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

জিএমিপ কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক বলেন, আটক নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য