,

সুখেই আছেন মাহি

news-image

বিনোদন ডেস্ক : গুঞ্জন শোনা যাচ্ছিল- চিত্রনায়িকা মাহিয়া মাহির নতুন সংসারও ভাঙতে বসেছে! মূলত অভিনেত্রীর একাধিক স্ট্যাটাস ঘিরেই গুঞ্জনের সূচনা হয়। যেখানে তিনি দুঃখ-বিরহের অনুভূতি প্রকাশ করেন। এবার বিচ্ছেদ গুঞ্জনের ইতি টানলেন মাহি ও তার স্বামী রাকিব সরকার। সম্প্রতি একসঙ্গে ছবি শেয়ার করে জানালেন- তারা সুখেই আছেন। ছবিতে দেখা যায় কালো পাঞ্জাবি পরেছেন রাকিব আর মাহির পরনে কালো বোরকা। স্বামীর হাত ধরে, মাথায় মাথা ঠেকিয়ে সেলফিবন্দি হয়েছেন মাহি। ক্যাপশনে রাকিব সরকার লিখেছেন- ‘হ্যাপি ফ্রাইডে’। এর মাধ্যমেই উড়িয়ে দিলেন বিচ্ছেদ গুঞ্জন। বুঝিয়ে দিলেন, ভালোবেসে যে ঘর তারা বেঁধেছেন, সে ঘর সুখেই আগলে রেখেছেন।

এর আগে ফেসবুকে একটি ছবি শেয়ার দেন মাহি। সেটির ক্যাপশনে নায়িকা লেখেন- ‘প্রিয় মানুষটা, তুমি বরং সুখেই থাকো। কাছে না হয় বহু দূরে।’ মাহির ওই ক্যাপশন থেকেই প্রশ্ন ওঠে- কাকে সুখে থাকার কথা বলছেন তিনি? তার কাছ থেকে দূরেই বা আছেন কে? স্বাভাবিকভাবেই ইঙ্গিত যায় রাকিব সরকারের দিকে। তবে সব গুঞ্জনের আগুনে জল ঢেলে দিলেন এ দম্পতি।

মাহিয়া মাহি এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন। ২০১৬ সালে বিয়ের পর প্রায় পাঁচ বছর সংসার করেছেন তারা। গেল বছরের মে মাসে অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন নায়িকা। এর পর সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য