,

বাইডেনের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ দেশটির ৯৬৩ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। তালিকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও রয়েছেন। নতুন এই নিষেধাজ্ঞার ফলে এসব মার্কিন নাগরিক রাশিয়ায় ঢুকতে পারবেন না।

যাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই মার্কিন সিনেটর এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য। এ ছাড়া সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী এবং নেতৃত্বস্থানীয় ব্যক্তিও রয়েছেন। এমনকি কয়েকজন মৃত ব্যক্তিও রয়েছেন নিষেধাজ্ঞার তালিকায়। ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ এবং হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যানকেও টার্গেট করেছে রাশিয়া।

সিএনএনের খবরে বলা হয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় থাকা সেন জন ম্যাককেইন এবং ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডেপুটি ডিরেক্টর মেলিসা ড্রিসকো দুজনই ২০১৮ সালে মারা গেছেন।

এ ছাড়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার আরও ২১ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পুতিন ও তার সরকার, সামরিক বাহিনীর সদস্যসহ প্রায় এক হাজার ব্যক্তির কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞার চারদিন পরেই রাশিয়া এ পদক্ষেপ নিলো।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে পুতিনের সামরিক অভিযান শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র সরব। যুদ্ধ বন্ধে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন। পাল্টা পদক্ষেপ হিসেবে পুতিনও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য