,

ঝড়ের কবলে মেঘনায় বাল্কহেড ডুবি

news-image

ভোলা প্রতিনিধি : ভোলায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে মেঘনার তুলাতলী পয়েন্ট সেটি ডুবে যায়। তবে বাল্কহেডে থাকা মাস্টার, শুকানি ও স্টাফসহ পাঁচজন জীবিত উদ্ধার হয়েছেন।

তুলাতলী মাছ ঘাটের আড়ৎদার মনজু হোসেন জানান, সকালে বাল্কহেডটি ঝড়ের কবলে পড়ে। তখন সেটি তীরে ভেড়ানোর চেষ্টা চালানো হয়। তুলাতলী ঘাটের কাছাকাছি এসে বাল্কহেডটি ডুবে যায়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান তারা এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন।

এদিকে, মেঘনার ইলিশা ঘাটে নোঙর করা দুটি জেলে নৌকা ডুবে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য