,

কারাগারে আসামির সঙ্গে বাদীর বিয়ে

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুর কারাগারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার আসামির সঙ্গে ওই মামলার বাদীর বিয়ে হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হাইকোর্টের আদেশে উভয় পক্ষের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।

আসামি নাঈম মিয়া (২৩) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার দেওঘর গ্রামের মো. শাহেদ মিয়ার ছেলে। বাদীর বাড়িও কিশোরগঞ্জের একই এলাকায়।

গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. নূরুন্নবী ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাইকোর্টের নির্দেশে গতকাল বিকেল পাঁচটার দিকে অফিস কক্ষে উভয়ের পরিবারের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়।

নাঈম মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারের পর ২০২০ সালে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। বিয়ের পর নববধূ বরের স্বজনদের সঙ্গে শ্বশুরবাড়ি যান বলেও জানান মো. নূরুন্নবী ভূঁইয়া।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড