,

দুই বছর পর বিবাহোত্তর সংবর্ধনা, যা বললেন কর্ণিয়া

news-image

বিনোদন ডেস্ক : দুই বছর পর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন সংগীত তারকা দম্পতি কর্ণিয়া ও নাবিল সালাউদ্দিন। গতকাল শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ২০২০ সালের ২৭ জুলাই বিয়ে করেন কর্ণিয়া ও নাবিল।

পরে ‘পাওয়ার ভ‌য়েস’ খ‌্যাত এই কণ্ঠশিল্পী সাংবাদিকদের জানান, করোনার কারণে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হয়নি। তাই পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে এ আয়োজন করা হয়েছে।

কর্ণিয়া ও নাবিল দম্পতিকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আসিফ আকবর, আঁখি আলমগীর, কনা, মিলা, লোপা হোসাইন, নওরীন, মেহরাব, ধ্রুব গুহ, বিপ্লব সাহা, সাব্বির জামান, কিশোর দাস, জুয়েল মোর্শেদসহ আরও অনেকে।

উল্লেখ্য, কর্ণিয়ার সঙ্গেও কিছু মিউজিক করেন নাবিল। গান-বাজনার সুবাদেই পরিচয় হয় কণ্ঠশিল্পী কর্নিয়া ও মিউজিশিয়ান নাবিল সালাউদ্দিনের। এরপর করোনার আগে ২০২০ সালের ২৭ জুলাই তাদের বাগদান হয়।

২০১২ সালে চ্যানেল নাইন’র ‘পাওয়ার ভয়েস’ গানের প্রতিযোগিতায় রানার্স আপ হয়ে পরিচিতি পান কর্ণিয়া। এরপর নিয়মিত গান করছেন তিনি। অডিও এবং প্লেব্যাকে বহু গান করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড